সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু
ব্রাহ্মণবাড়িয়ায় লাইন ভেঙে প্রায় সাড়ে তিনঘণ্টা বন্ধ থাকার পর বিকল্পপথে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ শুরু হয়েছে।
পরে বেলা ৩টা ২০ মিনিটে বিকল্প পথে ট্রেন চলাচল শুরু হয়।
বেলা ১টা থেকে মূল লাইনের মেরামত শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, মেরামত শেষ হতে আরো সময় লাগবে।
এটা নাশকতা নয় জানিয়ে রেলের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী রুহুল আমিন বলেন, দুর্বল লাইন ও ট্রেনের অতিরিক্ত চাপের কারণে রেললাইন ভেঙেছে।
এদিকে লাইন ভেঙে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে কালনী এক্সপ্রেস এবং আশুগঞ্জের তালশহর স্টেশনে আটকা পড়ে উপকূল ও সুবর্ণ এক্সপ্রেস। বিকল্প লাইন চালু হওয়ার পর সেগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
