২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ল বসতঘর, দোকান

চট্টগ্রামের কয়েকটি স্থানে বসতঘর, দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 11:48 AM

Updated : 22 Aug 2022, 05:34 PM

নগরী, বোয়ালখালী ও রাঙ্গুনিয়া উপজেলায় এসব অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি বসত ঘর ও একটি তেলের দোকান পুড়ে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিশ্বান্তর বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ২টার দিকে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায় আগুনে চারটি বসতঘর পুড়ে যায়।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা।

বিশ্বান্তর জানান, কালুর ঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় তিনঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায়ও আগুনে পুড়েছে ১০টি বসতঘর।

বিশ্বান্তর জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রাত সোয়া ১০টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আসে রাত সাড়ে ১২টায়।

এছাড়া বৃহস্পতিবার সকালে নগরীর আকমল আলী রোড এলাকায় একটি তেলের দোকান আগুনে পুড়ে যায়।