২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইটভাটা মালিককে জরিমানা

পরিবেশ ছাড়পত্র না থাকায় ফরিদপুরের মধুখালী উপজেলায় এক ইট ভাটা মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 10:05 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

বুধবার দুপুরে উপজেলার গন্ধারদিয়ায় ওই ইটভাটার মালিক হায়দার আলীর কাছ থেকে এ জরিমানার টাকা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শিবলী জানান, দুপুর ২টার দিকে মাসুম ব্রিকস নামের ভাটায় গিয়ে জ্বালানি কাঠ ব্যবহার করতে দেখা দেখেন তারা।

ভাটার মালিক পরিবেশ ছাড়পত্র না নিয়েই ইট পোড়ানো শুরু করেন। ভাটার লাইসেন্সও নবায়ন করা ছিল না।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩-এর দুটি ধারা অনুসারে ভাটা মালিককে এ জরিমানা করা হয় বলে তিনি জানান।