২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পনগরী ও ফসলি জমিতে আবাসন প্রকল্প

কুষ্টিয়ার কুমারগাড়া বিসিক শিল্পনগরী ও সংলগ্ন আবাদি এলাকায় ফসলি জমিতে আবাসন প্রকল্প গড়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 05:33 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

বুধবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে কুষ্টিয়া নাগরিক কমিটি, পরিবেশ ক্লাব, পরিবেশ সাংবাদিক সমিতি ও পরিবেশ বাঁচাও আন্দোলনের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

নাগরিক কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা কানাই লাল শর্মার সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন শেষে তারা পুলিশ সুপার, পৌর মেয়র এবং জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, কৃষি জমি দখল করে কিংবা শিল্প এলাকায় কেউ আবাসিক প্রকল্প গড়ে তুলতে চাইলে তা হতে দেয়া হবে না।