২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের দাবিতে সাত বছর আগে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 03:50 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মজিবুর রহমানের (৩২) বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় রাজপাড়া গ্রামে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক।

এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মঞ্জু খোন্দকার জানান, রায়ে মজিবুরকে ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন মজিবুরের দুই বোন বেবী আক্তার (২৭) ও নূরজাহান (৪৫)।

মামলার নথিতে বলা হয়, যৌতুক না পেয়ে মজিবুর ২০০৭ সালের ২৯ এপ্রিল তার স্ত্রী রোকেয়া আক্তারকে পিটিয়ে ও বিষ খাইয়ে হত্যা করেন।

এরপর নিহতের ভাই আবদুল জলিল তিনজনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা করেন। এর আড়াই মাস পর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।