২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাঁপাতলা সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 03:30 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, বুধবার ভোরে ভারতের নদীয়া জেলার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ঝিনাইদহের মহেশপুরের চাঁপাতলা গ্রামের জাকির হোসেনকে আটক করে।

স্থানীয়দের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এই কর্মকর্তা বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, ভোরে সীমান্তের মেইন পিলারের পাশ দিয়ে জিরো লাইন অতিক্রম করে ভারতের প্রায় এক কিলোমিটার ভিতরে প্রবেশ করেন জাকির। এসময় টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান মনিরুজ্জামান।