২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে শিশুর জবাই করা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক শিশুর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2014, 03:27 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাদিপুর ইউনিয়নের বারগাঁও বেড়িবাঁধ এলাকায় বস্তাবন্দি লাশটি পাওয়া যায়। নিহত জাহিদুল হাসানের (১২) বাড়ি সনমান্দি গ্রামে।

সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দৃর্বৃত্তরা মঙ্গলবার রাতের কোনো এক সময় শিশুটিকে জাবাই করে বস্তায় ভরে ওই এলাকায় ফেলে যায়।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।