চলচ্চিত্র নির্মাতা মহম্মদ হান্নান আর নেই
ঊনিশশ নব্বইয়ের দশকে জনপ্রিয় হওয়া বেশ কয়েকটি চলচ্চিত্রের নির্মাতা মহম্মদ হান্নান আর নেই।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি হান্নানের বয়স হয়েছিল ৬৪ বছর।
বুধবার দুপুর সাড়ে বারোটায় এফডিসিতে তার নামাজে জানাজা হবে। এরপর রাতে বরিশালের কলাপুরে তাকে দাফন করা হবে।
রাকিবুল হাসান জানান, বুধবার দুপুরে মহম্মদ হান্নানের মরদেহ এফডিসিতে নেয়া হবে। সেখানে পরিচালক সমিতি এবং অভিনেতা শিল্পী ও কুশীলবদের পক্ষ থেকে এই নির্মাতার প্রতি শ্রদ্ধা জানানো হবে।
পরিবারের সঙ্গে কথা বলে দাফনের বিষয়ে তখনই সিদ্ধান্ত জানানো হবে বলে রাকিবুল জানান।
১৯৮৩ সালে ‘রাই বিনোদিনী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন মহম্মদ হান্নান।
তার পরিচালনায় ‘অবরোধ’, ‘মালা বদল’, ‘বিক্ষোভ’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘মাইয়ার নাম ময়না’, ‘বিদ্রোহ চারিদিকে’-সহ বেশ কিছু চলচ্চিত্র ঢাকাই ছবির দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায়।
প্রায় পঁচিশটি চলচ্চিত্র ছাড়াও টেলিভিশনের জন্য নাটকও নির্মাণ করেছেন তিনি।
