২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বুধবার জামায়াতের হরতাল

মেহেরপুরে জেলা জামায়াতে ইসলামী বুধবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2014, 09:37 PM

Updated : 01 Sep 2026, 12:16 PM

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল তারেক মোহাম্মদ সাইফুল ইসলামকে ‘ক্রসফায়ারে হত্যার’ প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় অপর সহকারী সেক্রেটারি জেনারেল ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হরতালের কথা জানানো হয়।

হরতাল ছাড়াও বৃহস্পতিবার জেলার তিন উপজেলায় প্রতিবাদী গণসংযোগ কর্মসূচিও পালন করবে তারা।

তবে পুলিশের দাবি, তারেককে নিয়ে অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেপ্তারের জন্য অভিযানে নামলে পুলিশের সাথে তার সমর্থকদের বন্দুক যুদ্ধ হয়।

‘এতে মারা যায় তারেক।’

নিহত তারেকের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও বিস্ফোরণ ঘটনার প্রায় ৯টি মামলা ছিল।