এ বি এম মূসাকে দেখতে হাসপাতালে ফখরুল
প্রবীণ সাংবাদিক এ বি এম মূসাকে হাসপাতালে দেখে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮২ বছর বয়সি অসুস্থতা নিয়ে গত ১ জানুয়ারি ধরে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন।
ফখরুল মঙ্গলবার দুপুরে ল্যাব এইড হাসপাতালে যান। তিনি অসুস্থ সাংবাদিকের পাশে কিছু সময় কাটান এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক মূসা এক সময় বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেন। তিনি দীর্ঘকাল অবজারভারের বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন।
স্বাধীনতার পর প্রথম সংসদে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্যও নির্বাচিত হন সাংবাদিক মূসা। ওই জেলার ছাগলনাইয়ায় তার জন্ম।
