পাবনায় মঙ্গলবার জামায়াতের হরতাল
পাবনা জেলা সেক্রেটারি আবু তালেব মণ্ডলকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
পাবনা জেলা জামায়াতের নায়াবে আমীর মাওলানা জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে জেলা জামায়াতের সেক্রেটারিসহ পাবনা জেলা ছাত্রশিবিরের সহ-সভাপতি আরিফুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার পাবনায় সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দেয়া হয়েছে।
হরতাল-অবরোধে নাশকতার মামলায় দুপুরে ১৮ দলের মিছিল শেষে ফেরার পথে আবু তালেব ও আরিফুলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম।
