২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 12:51 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নড়িয়াডাঙ্গা এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ থেকে আনুমানিক ২৯ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির জানান, কে বা কারা খুন করে লাশ ফেলে গেছে। সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বাম কানের নিচে গোলাকার ছিদ্র রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে অথবা গুলি করে হত্যা করা হয়েছে।