২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে পঙ্কজ শরণের সাক্ষাৎ

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে রোববার দেখা করেছেন ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2014, 10:45 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

রাষ্ট্রপতির সঙ্গে এটি ভারতের হাইকমিশনারের  সৌজন্য সাক্ষাত ছিল বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে।

আলোচনায় রাষ্ট্রপতি স্থল সীমান্ত চুক্তি এবং তিস্তা নদীর পানি বণ্টনসহ ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান বলে ওই সূত্র জানায়।

আবদুল হামিদ কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তঃদেশীয় গ্রিড লাইন চালু হওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানান। এছাড়া দুই দেশের  যৌথ উদ্যোগে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

পঙ্কজ শরণ বৈঠকে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন।