নওগাঁয় ট্রাকচাপায় মাদ্রাসা ছাত্র নিহত
নওগাঁর ধামইরহাটে ট্রাকচাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
রোববার বেলা ১২টার দিকে উপজেলার শল্পী এলাকায় ধামইরহাট-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনায় নিহত হয় শুভ (১১)।
উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শুভ দূর্গাপুর দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে একটি বালু বোঝাই ট্রাকে চড়ে শুভ নানাবাড়ি শল্পী বাজারে যাচ্ছিল। ঝাঁকুনিতে ট্রাক থেকে সড়কে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
ধামইরহাট থানার পরিদর্শক একরামুল হক সরকার জানান, দুর্ঘটনার পর শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
