শীতার্তদের কম্বল দিয়েছে আদমজীর সাবেক শিক্ষার্থীরা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে আদমজী ক্যান্টনমন্টে পাবলিক স্কুল এবং কলেজের সাবেক শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ আদমজী ক্যান্টনমেন্টের গভর্নিং বডির চেয়ারম্যান হারুন-উর-রশিদ খান রাকিবের নেতৃত্বে এই কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ব্যারিস্টার মশিউর রহমান খান সবুজ, গভর্নিং বডির সদস্য ফজলুন নাঈম সজীব, মিয়া মোহাম্মদ রাশেদুল হাসান, যুগ্ম সম্পাদক টি এম নাজিরুল আলম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ।
