গাড়িতে ‘পুলিশ’ লিখে চোলাই মদ পাচার
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের স্টিকার লাগিয়ে মাইক্রোবাসে করে চোলাই মদ পাচারকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুইজন হলেন- বদিউল আলম ও মোহাম্মদ শাহেদ। আটক করা হয়েছে মদ বহনকারী মাইক্রোবাসটিও।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরমুখী মাইক্রোবাসটিতে পুলিশ লেখা স্টিকার লাগানো ছিল। সন্দেহ হওয়ায় তল্লাশি করে এক হাজার লিটার চোলাই মদ পাওয়া যায়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
