২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে কিশোরের লাশ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 02:00 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

নগরকান্দা থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ জানান, শনিবার সকাল ৮টার দিকে কলেজ রোড এলাকার একটি গাছ থেকে রতন মণ্ডলের (১৩) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের হরিণা গ্রামের দীনবন্ধু মণ্ডলের ছেলে রতন নগরকান্দা বাজারে একটি কামারের দোকানের কর্মচারী।

আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি কাঁঠাল গাছে গলায় রশি বাধা ঝুলন্ত লাশ দেখে ভোর রাতে পুলিশে খবর দেয় সেখানকার নৈশ প্রহরীরা।

থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী  ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।