২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে  বিএনপি ও জামায়াতের ১৩ কর্মী আটক

সহিংসতা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে নোয়াখালীতে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৩  নেতাকর্মীকে আটক করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 01:35 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে  অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশ।

আটককৃতদের মধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১১ জন এবং জামাযাত শিবিরের দুইজন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিসুর রহমান।

তিনি জানান, হরতাল অবরোধসহ বিভিন্ন কর্মসূচির নামে যানবাহন ও দোকানপাটে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে তাদের আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।