২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অভিযানে ১২ জামায়াত-শিবির আটক

চট্টগ্রামে তিন উপজেলায় অভিযান চালিয়ে ‘হত্যা ও নাশকতা’ মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2014, 12:59 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

পুলিশ জানিয়েছে, সাতকানিয়া, সীতাকুণ্ড ও লোহাগাড়া উপজেলায় শুক্রবার রাতের এ অভিযানে গ্রেপ্তার সবাই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী। এদের মধ্যে একজন হত্যা মামলারও আসামি।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেখানে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মহাসড়কে নাশকতার অভিযোগে মামলা আছে।

সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকা থেকে চার শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার জনের মধ্যে একজন হত্যা মামলার এবং দুই জন নাশকতার মামলার আসামি।

অন্যদিকে লোহাগাড়া উপজেলার পুঠিবিলা এলাকা থেকে তিন জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এরাও নাশকতার ঘটনায় করা মামলার আসামি বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান।