বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের
বাংলাদেশে নির্বাচনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে তা বন্ধে রাজনৈতিক নেতৃত্বকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ছয়দিন পরেও হামলার ভয়াবহতা আঁচ করা যায় এই বাড়িটি দেখে। ছয়দিন পরেও হামলার ভয়াবহতা আঁচ করা যায় এই বাড়িটি দেখে।
জেন সাকি জেন সাকি
শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই আহ্বান জানান।
গত ৫ জানুয়ারির বিএনপিবিহীন নির্বাচনে ভোটগ্রহণের পর যশোর, দিনাজপুর ও গাইবান্ধায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হয়।
ভোট দেয়ায় এই হামলা হয়েছে বলে আক্রান্তদের অভিযোগ। ক্ষমতাসীন আওয়ামী লীগের অভিযোগও বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে। অন্যদিকে খালেদা জিয়া এজন্য সরকারি দলকেই দায়ী করছেন।
বাংলাদেশে ভোটের পর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার বিষয়ে ওয়াশিংটন কোনো অবস্থান প্রকাশ করেছে কি না- জানতে চাইলে জেন সাকি বলেন, “এসব ঘটনায় আমরা বেশ হতাশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।”
এই ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা ক্ষমতায় আছে এবং যারা ক্ষমতা প্রত্যাশী, সহিংসতা ঠেকাতে দুই পক্ষেরই সম্ভাব্য সব কিছু করতে হবে, বিশেষ করে হিন্দুদের ওপর আক্রমণ প্রতিরোধে।”
