২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় মিয়ানমারের ১২ নাগরিক আটক

অনুপ্রবেশের অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়া এলাকা থেকে মিয়ানমারের ১২ নাগরিককে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 01:16 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বৃহস্পতিবার রাতে এওচিয়ার দেওদীঘি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, হাশেম (২৭), করিম (১৮), আবদুল্লাহ (২২), আমিন (২৫), সুলতান (২৬), মো. আবদুল্লাহ (২০), শুক্কুর (২১), মনসুর (২২), তৈয়ব (২০), সলিম (২৩), সৈয়দ আমিন (২২) ও ইলিয়াস (২৪)।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে তারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল বলে জানিয়েছে।

“তারা মিয়ানমারের নাগরিক এবং রোহিঙ্গা। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় অনুপ্রবেশের অভিযোগে মামলা করার প্রক্রিয়া চলছে।”