মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সাড়ে ৮ ঘন্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০ টায় ফের শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাত দেড়টা থেকে ফেরি সার্ভিস সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই সময় ধরে মাঝ পদ্মায় অর্ধসহস্রাধিক যাত্রীসহ আটকা পরে ৫টি ফেরি।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় প্রান্তে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধীক যান।
বিআইডব্লিউটিসির মাওয়া ম্যানেজার সিরাজুল হক জানান, ঘন কুয়াশায় বয়া-বাতি কিছু দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ৫টি ফেরি মাঝ পদ্মায় নোঙ্গর করতে বাধ্য হয়। কুয়াশা কেটে যাবার পর আটকে পরা ফেরিগুলো ঘাট গন্তব্যে ছেড়ে যায় ।
