২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছেন মাহমুদ আলী

স্থগিত কেন্দ্রে পুনঃভোটে দিনাজপুর-৪ আসনে জয়ী হয়েছেন নির্বাচনকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

দিনাজপুর প্রতিনিধি

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 09:11 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর বিদ্যালয়ে ভোটগ্রহণ। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর বিদ্যালয়ে ভোটগ্রহণ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক সিংহডাঙ্গা বিদ্যালয়ে প্রায় ভোটারশূন্য কেন্দ্র। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক সিংহডাঙ্গা বিদ্যালয়ে প্রায় ভোটারশূন্য কেন্দ্র।

দিনাজপুরের একটি কেন্দ্রে সকালে ভোটারদের লাইন। দিনাজপুরের একটি কেন্দ্রে সকালে ভোটারদের লাইন।

ভোট হল, আওয়ামী লীগ জিতল

বৃহস্পতিবার এই আসনের পাশাপাশি জাতীয় সংসদের সাতটি আসনে দশম সংসদ নির্বাচনের পুনঃভোট হয়। বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ তিনটি আসনে জয় পেয়েছে।

এছাড়া জাতীয় পার্টি একটি, তরীকত ফেডারেশন একটি আসনে জিতেছে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী দুজন জিতে এসেছেন।

গোলযোগহীনভাবে দিনব্যাপী ভোটগ্রহণের পর রাতে আসনগুলোর রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ আলী ১ লাখ ৪১ হাজার ২৩২টি ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির প্রার্থী এনামুল হক সরকার পেয়েছেন ২ হাজার ৯২ ভোট।

দিনাজপুরের একটি কেন্দ্রে সকালে ভোটারদের লাইন।

দিনাজপুরের একটি কেন্দ্রে সকালে ভোটারদের লাইন।

দিনাজপুরের একটি কেন্দ্রে সকালে ভোটারদের লাইন।

এই আসনে ভোট পড়েছে ৫৫.৪৭ শতাংশ। গত ৫ জানুয়ারি নাশকতার কারণে ১২০ আসনের ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছিল, যেগুলোতে এদিন ভোট হয়।

দশম সংসদ নির্বাচনে জিতে ইতোমধ্যে সরকার গঠন করেছেন শেখ হাসিনা। তবে পররাষ্ট্রমন্ত্রীর পদটি খালি রাখা হয়েছে, যাতে মাহমুদ আলীই পুনরায় আসছেন বলে সরকারি সূত্রের খবর।

মাহমুদ আলী নবম সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। সরকারের শেষ দিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। নির্বাচনকালীন সরকারে দীপু মনি বাদ পড়লে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

মাহমুদ আলী ১৯৬০ এর দশকে সরকারি চাকরিতে যোগ দেন এবং ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো সংসদে আসেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আহত হয়েছিলেন মাহমুদ আলী, যিনি ১৯৯০ এর ডিসেম্বরে অতিরিক্ত পররাষ্ট্র সচিব থাকাকালে সহকর্মীদের নিয়ে এইচ এম এরশাদ সরকারের পদত্যাগ দাবিতে রাজপথে নেমেছিলেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে ২০০১ সালে অবসরে যান মাহমুদ আলী। এর আগে জার্মানি ও ভুটানেও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি।

গাইবান্ধার তিনটি আসনে পুনঃভোট হয়। গত  ৫ জানুয়ারি ব্যাপক গোলযোগের মধ্যে এই তিন আসনের ২০৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়েছিল।

গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৩ এ আওয়ামী লীগের প্রার্থী মনজুরুল ইসলাম লিটন ও ইউনুস আলী জয়ী হয়েছেন। গাইবান্ধা-৪ জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে লিটন (নৌকা) মোট ১ লাখ ১৮ হাজার ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাংসদ জাতীয় পার্টির আব্দুল কাদের খান পেয়েছেন ১৩ হাজার ৪৪ ভোট।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক সিংহডাঙ্গা বিদ্যালয়ে প্রায় ভোটারশূন্য কেন্দ্র।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক সিংহডাঙ্গা বিদ্যালয়ে প্রায় ভোটারশূন্য কেন্দ্র।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক সিংহডাঙ্গা বিদ্যালয়ে প্রায় ভোটারশূন্য কেন্দ্র।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মোট ১ লাখ ২৭ হাজার ৫৬৩ ভোট পেয়ে জিতেছেন ইউনুস আলী।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের কেন্দ্রীয় নেতা সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী এসএম খাদেমুল ইসলাম পান ১৮ হাজার ২০৪ ভোট।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস) ৯৮ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ৬৪ হাজার ৬১৪ ভোট।

বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলতাফ আলী ১৭ হাজার ৮৭৯ ভোট পেয়ে জেপি (মঞ্জু) মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম পিন্টুকে হারিয়েছেন। আমিনুল সাইকেল প্রতীক নিয়ে ১০ হাজার ১০৪ টি ভোট পেয়েছেন।

যশোর-৫ (মনিরামরামপুর) আসনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা স্বপন ভট্টাচার্য। তিনি হারিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কয়েকবারের সংসদ সদস্য খান টিপু সুলতানকে।

সহিংসতার কারণে স্থগিত হয়েছিল এই আসনের ৬০টি কেন্দ্রের ভোট স্থগিত হয়েছিল। যে ৬২ কেন্দ্রে ভোট হয়েছিল, তাতে নৌকা প্রতীকের টিপু সুলতান ১২ হাজার ২০০ ভোটে এগিয়ে ছিলেন।

সর্বমোট ১২২ কেন্দ্রের হিসেবে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী স্বপন পেয়েছেন ৭৮ হাজার ৪২৪ ভোট এবং টিপু সুলতান পেয়েছেন ৫৮ হাজার ৪১৮টি ভোট।

লক্ষ্মীপুরে জয়ী তরীকত ফেডারেশনের এম এ আউয়াল।

লক্ষ্মীপুরে জয়ী তরীকত ফেডারেশনের এম এ আউয়াল।

লক্ষ্মীপুরে জয়ী তরীকত ফেডারেশনের এম এ আউয়াল।

লক্ষ্মীপুর-৪ (রামগঞ্জ) আসনে তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল নৌকা প্রতীকে ৫৯ হাজার ৬৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম ভোট পেয়েছেন ২১ হাজার ৮৫৯টি। তবে ভোটের মাঝপথে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন তিনি।

আওয়ামী লীগের জোট শরিক তরীকতের আসন দশম সংসদে এনিয়ে দুটি হচ্ছে। দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী চট্টগ্রামের একটি আসন থেকে নির্বাচিত হন।

বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচনে গোলযোগের কারণে কুড়িগ্রাম-৪ আসনে ফল  স্থগিত হয়েছিল। তবে আদালতের আদেশ থাকায় বৃহস্পতিবার ওই আসনে পুনঃভোট হয়নি।