২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা

নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের উপর হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 07:18 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় চাঁদপুরের কচুয়া উপজেলার উজানী বার্ষিক মাহফিলে এ ঘটনা ঘটে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে মহীউদ্দীন খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।

চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. হানিফ বলেন, “স্যার (মহীউদ্দীন খান আলমগীর) এখানে দোয়া নিতে এসেছিলেন।

“কিন্তু হেফাজত-জামায়াত সমর্থিত লোকজন স্যারকে বাধা দেয় এবং প্রতিবাদ জানায়।

“এক পর্যায়ে স্যার সেখান থেকে সরে যাওয়ার চেষ্টাকালে হেফাজত-জামায়াত কর্মীরা স্যারের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।”

এই ঘটনার পর মহীউদ্দীন চান্দিনা হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যান বলে জানান তিনি।

কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, হামলাকারীরা মহীউদ্দীনের গাড়ি বহরেও ইট-পাটকেল নিক্ষেপ করে।

এতে ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।