২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আগুনে পুড়ল ৭ গুদাম

ফরিদপুরের বোয়ালমারীতে আগুনে পুড়ে গেছে সাতটি পাটের গুদাম।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2014, 05:29 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

বুধবার রাত ১০টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত বাজারে এ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাড়ে আটশ’ মণ পাট।

খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল মোল্লা বলেন, আগুনে সাড়ে আটশ’ মণ পাটসহ গুদামগুলো পুড়ে যায়। পাট ও গুদামসহ তাদের অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. হাসান আলী জানান,  আগুনে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,  রাত সাড়ে ১০টার দিকে ওই বাজারের  নজরুল মোল্লার পাটের গুদাম থেকে আগুনের সূচনা হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে গুদামে ছড়িয়ে পড়ে।

আগুনে নজরুল মোল্লার তিনটি, কামাল মুন্সীর দুটি  এবং কালাম মিয়া ও লুৎফর খালাসীর একটি করে মোট সাতটি গুদাম পুড়ে যায়।