নাশকতার শিকার ২৩ পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান
সিরাজগঞ্জে জামায়াত-বিএনপির নাশকতায় ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান দেয়া হয়েছে।
বুধবার ৫৭ লাখ টাকা অনুদানের চেক সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্নার কাছে পৌঁছায়।
হাবিবে মিল্লাত মুন্না বলেন, “সদর উপজেলার চণ্ডিদাসগাতি ও বহুলী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের জন্য তিন লাখ টাকা করে এবং ১২ পরিবারের নামে ২ লাখ করে টাকা বরাদ্দ হয়েছে।
শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে টাকা তুলে দেয়া হবে।
নাশকতায় অন্যান্য এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোও পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর অনুদান পাবে বলেও জানান তিনি।
জামায়াতে ইসলামী নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণা এবং সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির পর বিএনপি-জামায়াত নেতাকর্মীরা চণ্ডিদাসগাতি ও বহুলী ইউনিয়নের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে।
এসব পরিবারের অনেকে এখনও নিরাপত্তার অভাবে এলাকায় ফিরতে পারছে না।
