কুড়িগ্রামে ২টি কেন্দ্রের নির্বাচন স্থগিত
কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারীর আংশিক) আসনের দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে হাই কোর্ট।
বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এক বার্তায় উচ্চ আদালতের এ আদেশের কথা জানানো হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, নির্বাচন কমিশন থেকে টেলিফোনে উচ্চ আদালতের আদেশে ভোটগ্রহণ স্থগিত করার বিষয়টি জানানো হয়েছে।
আওয়ামী লীগ দলীয় প্রার্থী জাকির হোসেন পাঁচটি কেন্দ্রে পুনঃ ভোট গ্রহণের আদেশ চেয়ে হাই কোর্টে একটি রিট দায়ের করেন। এর প্রেক্ষিতে হাই কোর্ট চার সপ্তাহের জন্য ওই আসনে ভোট গ্রহণ স্থগিত করে।
গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে গোলযোগের কারণে এ দুই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। অন্যান্য স্থগিত কেন্দ্রের মতো এ দুই কেন্দ্রেও বৃহস্পতিবার ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল।
কেন্দ্রগুলো হলো রৌমারী উপজেলার কেরামতিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের এবং চর বন্ধবের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
