চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরচাপায় নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ট্রাক্টরচাপায় দুই অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে এক শিশু।
বুধবার দুপুরে পৌর এলাকার তাহেরপুর পুলিশ লাইন মোড়ে এ দুর্ঘটনায় নিহতরা হলেন-পৌর এলাকার নয়াগোলা সাতনইল মহল্লার ইসরাফিল হকের স্ত্রী তাহেরা (৩৫) ও সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আনু মন্ডলের ছেলে কুটু (২৮) ।
আহত সাকিবকে (৮) চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, বেলা সাড়ে ১২টার দিকে পৌর এলাকার তাহেরপুর পুলিশ লাইন মোড়ে বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে বিপরীত থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে অটোরিকশা চালক কুটু ও যাত্রী তাহেরা ঘটনাস্থলেই মারা যান এবং তাহেরার ছেলে সাকিব (৮) আহত হয়।
