সিরাজগঞ্জে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উজেলার ঝাঐল এলাকার রেললাইনের পাশ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক হায়দার আলী জানান, সকালে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনে রেখেছে।
তিনি বলেন, “ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।”
