২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ইজিবাইক চালক খুন

খুলনার দৌলতপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2014, 01:08 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

বুধবার সকাল ৯টার দিকে দৌলতপুর থানার বণিকপাড়ার একটি নর্দমা থেকে নিহত অলি শেখের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি একই এলাকার হাসান শেখের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে দৌলতপুর থানার ওসি সুরেশ চন্দ্র হালদার বলেন, অলি মঙ্গলবার তার ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হয়। রাতে সে বাড়ীতে ফেরেনি।

সকালে খবর পেয়ে পুলিশ তার ক্ষতবিক্ষত লাশ  উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তার মাথা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে ওসি সুরেশ বলেন, “হত্যার পর দুর্বৃত্তরা অলির ইজিবাইকটি নিয়ে গেছে বলে ধারণা করছি।”