সিরাজগঞ্জে শিশু ‘খুন’
সিরাজগঞ্জ সদর উপজেলায় পুকুর থেকে এক স্কুল পড়ুয়া শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার এসআই দয়াল ব্যার্নাজী জানান, সোমবার বেলা ১২টার দিকে সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর এলাকায় আশা খাতুনের (৮) লাশ পাওয়া যায়।
আশা খাতুন শহরের চরমালসাপাড়া এলাকার জুড়ান মণ্ডলের মেয়ে। সে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়ত।
এলাকাবাসী লাশটি পুকুর থেকে লাশ উদ্ধার করে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডা এলাকারিএকটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকেই লাশটি হেফাজতে নেয় পুলিশ।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারণা করা হচ্ছে কেউ স্কুল থেকে তুলে নিয়ে শিশুটিকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দিয়েছে। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
