২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ইয়াবাসহ গৃহবধু আটক

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক গৃহবধুকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 11:02 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

আটক মিনা আরা বেগম (৩০) ওই এলাকার নুর মোহাম্মদের স্ত্রী বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রাশেদুল আলম জানান, রোববার রাত ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় ওই বাড়ি থেকে ৫০ হাজার ইয়াবাসহ মিনা আরা বেগমকে গ্রেপ্তার করা হয়।