২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় বিএনপি কর্মীদের যানবাহন ভাংচুর

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৫টি যানবাহন ভাংচুর করেছে বিএনপি কর্মীরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2014, 06:27 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপি-র একটি বিক্ষোভ মিছিল থেকে এসব যানবাহন ভাংচুর করা হয়।

যানবাহন ভাংচুরের ঘটনার কথা উল্লেখ করে চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপি কর্মীরা পালিয়ে যায়।

এ সময় একটি বাস, তিনটি সিএনজি বেবিট্যাক্সি এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাংচুর করা হয় বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়ার চিরিঙ্গা স্টেশন এলকায় উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আসলে যানবাহন ভাংচুর শুরু করে।