বিএনপিকর্মীর বাড়ি থেকে পেট্রোল বোমা উদ্ধার
জামালপুর সদরের এক বিএনপিকর্মীর বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার রাতে নরুন্দি নয়াপাড়া এলাকার নুরু মিয়ার বাড়ি থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
নুরু মিয়া নরুন্দি ইউনিয়ন বিএনপির কর্মীবলে জানান এসআই আলমগীর।
তিনি জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে নুরু মিয়াকে খুঁজছে পুলিশ।
