২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টে ধস

সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্টে তলদেশে আকস্মিক ধসে অন্তত ৪০ মিটার এলাকার সিসি ব্লক ও মাটি সরে গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

রয়টার্স

Published : 10 Jan 2014, 04:42 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

যমুনা নদীর গয়লা এলাকায় শুক্রবার ভোরে এ ধসের পর পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত শাখার নিবার্হী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, ধস হওয়া এলাকায় জরিপ করা হচ্ছে। ধসের কারণ ও পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আতংকিত হওয়ার কিছু নেই বলে তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করেন।

যমুনা নদীর ভাঙনের হাত থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য ১৯৯৫ থেকে ২০০০ সালের মধ্যে প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার দীর্ঘ এই শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়।

চায়নার হুন্দাই কোম্পানি এর নির্মাণ কাজ করে। নির্মাণের পর দফায় দফায় ভাঙ্গনের কারণে বিগত বছরগুলোতে কয়েককবার সংস্কার কাজ করা হয়।