২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দগ্ধ লেগুনাচালক মিতুলও বাঁচল না

চট্টগ্রামে ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধের সময় পেট্রোল বোমায় দগ্ধ আরেক গাড়িচালকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 10:52 AM

Updated : 01 Sep 2026, 06:00 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন মিতুল (২৪) শুক্রবার ভোররাতে মারা যান বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনের প্রত্যাখ্যান করে ১৮ দলীয় জোটের হরতালের মধ্যে ৬ জানুয়ারি নগরীর পলিটেকনিক মোড়ে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হন লেগুনা চালক মিতুল।

তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় বার্ন ইউনিট থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

মিতুলের বাড়ি ভোলার দৌলতখানে। চট্টগ্রামে তিনি থাকতেন শেরশাহ বাংলা বাজার এলাকায়।

আগের দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফেনীতে হরতালের আগুনে দগ্ধ চালক শাহাব উদ্দিন। দশম সংসদ নির্বাচনের পর সিরাজগঞ্জ ও ঢাকায় একইভাবে দগ্ধ হয়ে ব্যবসায়ী, চালকসহ চারজন মারা গেছেন।

আরেক দগ্ধ চালকের মৃত্যু