২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপির তিন নেতা গ্রেপ্তার

নাশকতার অভিযোগে বরিশালে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 05:43 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরক গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন মেবুল, কোতয়ালী বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদ চেযারম্যান নুরুল আমিন এবং কোতয়ালী যুবদলের সাধারণ সম্পাদক তাব্রিজ হোসেন।

বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার টি এম মোজাহিদুল ইসলাম জানান, দুপুরে নগরীর কাটপট্টি এলাকা থেকে মেবুলকে এবং বুধবার রাতে রায়পাশা এলাকা থেকে নুরুল আমিন ও বাবুগঞ্জের মাধবপাশা এলাকা থেকে তাব্রিজকে আটক করা হয়েছে।

তিনি বলেন, হারতাল ও অবরোধে এরা বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটাচ্ছে। এছাড়া বিভিন্ন সময় গাড়ি ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের মামলার আসামিও তারা।

আটককৃতদের ওই সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।