২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ ঘণ্টা পর মাওয়ায় পারাপার শুরু

ঘন কুয়াশার কারণে  আট ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 10:40 AM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বৃহস্পতিবার সকাল ১০টায়  উভয় দিক থেকে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায়। এর আগে বুধবার রাত ২টা থেকে ফেরি বন্ধ থাকে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

শেখর জানান, ঘন কুয়াশার কারণে বয়া-বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, কলমীলতা, কাকলী, রানীগঞ্জ, রানীক্ষেত ও লেন্টিং ফেরি রাতে মাঝ পদ্মায়  নোঙর করে।

এতে তীব্র শীতের মধ্যে  প্রায় ছয়শ’ যাত্রী রাতে দুর্ভোগের মুখে পড়েন বলে জানান তিনি।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুইপাশে পণ্যবাহী  ট্রাকসহ দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।

কয়েকদিন ধরে ঘন কুয়াশায় মাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।