২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় যুবদল নেতার বাড়িতে আগুন

খুলনা নগরীর খালিশপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেন্টুর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 05:18 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বুধবার ভোরের দিকে এ ঘটনায় তাদের একান্নবর্তী পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সেন্টু এ ঘটনার জন্য স্থানীয় এক যুবলীগ নেতাকে দায়ী করলেও সংগঠনটির নেতারা তা অস্বীকার করেছেন।

খালিশপুর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, আগুনে ১১টি ঘর পুড়ে গেছে, তবে কেউ হতাহত হয়নি।

আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করে সেন্টু বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট না দেয়ার কারণে স্থানীয় এক যুবলীগ নেতার মদদে এ আগুন দেয়া হয়।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে থাকতে পারে।

এ অভিযোগ অস্বীকার করে মহানগর যুবলীগের সদস্য ও খালিশপুর থানা যুবলীগ নেতা তালাত হোসেন কাউট বলেন, তার দলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।