নেত্রকোনায় মন্দিরে প্রতিমায় অগ্নিসংযোগ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার একটি মন্দিরে রাখা প্রতিমায় অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোরের দিকে উপজেলার বটতলা গ্রামে সার্বজনীন কালী মন্দিরে রাখা প্রতিমায় অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।
কলমাকান্দা থানার ওসি বজলুর রহমান জানান, দুর্বৃত্তরা তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে কালী প্রতিমায় আগুন ও ভাংচুর চালায়। এতে প্রতিমার চুল ও কাপড় পুড়ে গেছে।
সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় বলেও তিনি জানান।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
