২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জামায়াতের আমিরসহ আটক ৭৮

নাশকতার অভিযোগে বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ বিরোধী দলের ৭৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 12:45 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সদর থানার ওসি ফায়জুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে জামায়াতের আমির শাহাবুদ্দিনসহ ১৩ জনকে আটক করা হয়।

এর বাইরে বিভিন্ন উপজেলা থেকে অন্তত ৬৫ জনকে আটক করা হয়েছে।

ওসি ফায়জুর বলেন, “জামায়াতের আমিরসহ ১৩ জন ইয়াকুবিয়া স্কুল মোড়ে জড়ো হয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের ধরা হয়।”

জেলার সহকারী পুলিশ সুপার (সদর ও মিডিয়া) গাজিউল হক বলেন, আটক জামায়াত-বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে শহরে ভাংচুর-অগ্নিসংযোগ ও নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদের মধ্যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে তাকে ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি।