২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মাহবুবকে আটকে বরগুনায় হরতাল

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি  খন্দকার মাহবুব হোসেনকে আটকের প্রতিবাদে বুধবার বরগুনায় হরতাল ডেকেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 04:27 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা জানান, আটকের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে বুধবার তারা পুরো জেলায় সকাল-সন্ধ্যা হরতাল করবেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী সংগঠন সম্মিলিত পেশাজবীবী পরিষদের একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ খন্দকার মাহবুবকে আটক করে।

খন্দকার মাহবুব হোসেনের বাড়ি বরগুনার বামনা উপজেলা শহরে।