২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ঝোঁপ থেকে ৪১টি হাত-পেট্রোলবোমা উদ্ধার

পাবনার চাটমোহরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ঝোঁপের মধ্য থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো বেশ কয়েকটি হাতবোমা ও পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাব।   

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2014, 12:32 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার মেজর রফিকুজ্জামান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে উপজেলার কুমারগাড়ি গ্রামে অভিযান চালিয়ে ২৯টি পেট্রোল বোমা ও ১২টি হাতবোমা পাওয়া যায়।”

চাটমোহর থানার ওসি আসাদুজ্জমান মুন্সী জানান, এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা দায়ের করেছে র‌্যাব।

হরতাল-অবরোধে নাশকতার জন্যে বোমাগুলো সেখানে রাখা হযেছিল বলে ধারণা করছে পুলিশ।

অভিযানে থাকা র‌্যাব সদস্যরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাটমোহরে একটি বেসরকারি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের পাশের জঙ্গলে একটি গাছের তলায় প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায় বোমাগুলো। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।