২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ওএসডি কর্মকর্তাকে পদায়ন

জনপ্রশাসনের তিন জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) পদায়ন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 07:46 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় ওএসডি অতিরিক্ত সচিব মো. এহছানুল হক এবং ওএসডি উপ-সচিব দীল মোহাম্মদ ও সৈয়দ মজিবুল হককে বেতন ও চাকরি কমিশনে পদায়ন করে আলাদা আদেশ জারি করেছে।