২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়লো ৩৫টি বস্তিঘর

চট্টগ্রামের খুলশীতে আগুনে পুড়েছে আমবাগান ছিন্নমূল বস্তির ৩৫টি ঘর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 06:05 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুর সোয়া ১টার দিকে এই আগুনে নিম্ন আয়ের মানুষের ঘর ও আসবাব পুড়েছে।

তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি জসিম।

তিনি বলেন, “বৈদ্যুতিক গোলোযোগ বা রান্নার চুলা থেকে আগুন লেগে থাকতে পারে। এবিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। দমকল বাহিনীর তিনটি ইউনিট প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।”

আগুন নেভানোর সময় চার অগ্নিনির্বাপককর্মী সামান্য আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।