২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

দশম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া-কমলগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 09:41 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

এই আসনে মোট ২,৮১,০৯৬ ভোটের মধ্যে মতিন পেয়েছেন ৩০,৮৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মহিবুল কাদের চৌধুরী পেয়েছেন ২৫,২৪১ ভোট।

এদিকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী শাহাব উদ্দিন।

এই আসনে মোট ২,৩২,৩৬৯ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ১,০৪,০২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীক নিয়ে ৯৬৪৯ ভোট পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ।

গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা বড়লেখার ইউএনও সৈয়দ আমিনুল ইসলাম এবং জুড়ির ইউএনও শহীদুল ইসলাম।