২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে আওয়ামী লীগের মোস্তাফিজ বিজয়ী

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 08:38 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রোববার রাত ৮টায় চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী মোস্তাফিজুর রহমান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৫৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জেপি) হায়দার আলী চৌধুরী বাই সাইকেল মার্কায় পেয়েছেন ৬ হাজার ৮৪৮ ভোট।

এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১০ এবং ভোটার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৫৬৭।