জয়পুরহাট সীমান্তে তিন বাংলাদেশি আটক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
রোববার সকালে উপজেলার হাটখোলা সীমান্তের উচনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- পাঁচবিবির সীমান্তপুর গ্রামের কাবিল উদ্দীন, আনু মিয়া ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার আব্দুল হক।
জয়পুরহাট ৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী জানান, সকালে তারা গরু আনার জন্য বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমান্তে চলে গেলে বিএসএফ আটক করে।
