সাতক্ষীরায় বিএনপিকর্মীর দুই মাসের কারাদণ্ড
ভোটদানে বাধাদান ও ভোটরদের ভয়ভীতি দেখানোর অভিযোগে সাতক্ষীরায় এক বিএনপিকর্মীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল ১১টার দিকে খন্দকার মোহাম্মদ রিজাউল করিমের ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেয়া হয়।
পুলিশ জানায়, দণ্ডিত নজিবুর রহমান টুটুল (৩২) বিএনপিকর্মী এবং সদর উপজেলার মাগুরা গ্রামের আসমত উল্লাহর ছেলে।
সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে টুটুল ভোট কেন্দ্রের সামনে গিয়ে ভোটারদের নিরুৎসাহিত করেন এবং ভয়ভীতি দেখান। এ কারণে তাকে শহরের মিলবাজার এলাকা থেকে আটক করে যৌথবাহিনী।
পরে সদর থানায় আনার পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
