২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সংঘর্ষে নিহত ২

রংপুরের পীরগাছায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 08:41 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রোববার ভোররাতে পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি গ্রামে এ সংঘর্ষ হয়।

পীরগাছা থানার ওসি মকবুল হোসেন জানান, ভোররাত ৩টার দিকে রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া)ভোটকেন্দ্র দেউতি স্কুল অ্যান্ড কলেজের দখল নেয়ার চেষ্টা চালায় জামায়াত-শিবির কর্মীরা।

এ সময় পুলিশ গুলি চালালে দুজন নিহত হয়।

নিহতরা হলেন- মিরাজুল ইসলাম (৩৫) ও হাদিউজ্জামান (১৪)।

এদের মধ্যে মিরাজুল একই ইউনিয়নের আরাজিচালুনিয়া গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে।

পারুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মেকুরা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র হাদিউজ্জামান ইসলামী ছাত্র শিবিরের কর্মী।

এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মনোয়ার হোসেন

তিনি বলেন, হামলাকারীরা ব্যালট পেপার পুড়িয়ে দেয়ায় ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।